সর্বশেষ

সারাদেশ

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ময়মনসিংহে

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক জান্তা সুপরিকল্পিতভাবে পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালায় নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালীর ওপর।

এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। এ দাবীতে সংগঠনটির উদ্যোগে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কের ব্যাটবল চত্বর সংলগ্ন অবহেলিত বধ্যভূমিস্থলে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে ‘অপারেশন সার্চলাইট’ এর নামে ঢাকা শহরে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালীর ওপর নৃশংস গণহত্যা শুরু করে, যা পৃথিবীর ইতিহাসে একটি চরম বর্বর ও নিষ্ঠুর গণহত্যা হিসেবে চিহ্নিত।
বক্তারা জানান, এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানায় হাজার হাজার মানুষকে নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয়। এক রাতেই প্রায় ৫০ হাজার বাঙালী শহীদ হন। কিন্তু এই বর্বর ও নিষ্ঠুর গণহত্যার আজ পর্যন্ত কোন আন্তর্জাতিক স্বীকৃতি নেই।

বক্তারা আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত এই বর্বর ও নিষ্ঠুর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আজ প্রয়োজন মুক্তিযুদ্ধে বিশ্বাসী প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে সরব হওয়া। ধারাবাহিকভাবে এই দাবীর আওয়াজ চলমান থাকলে বিশ্বের সচেতন মানুষও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আওয়াজ তোলবে। ফলে একদিন না একদিন এই দাবী আদায় হবে।

সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন: ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, গবেষক মো: চাঁন মিয়া ফকির, সাংবাদিক শফিয়েল আলম সুমন, মো: নাজমুল হাসান রাজু খান, মো: সুমন মিয়া, খন্দকার তালহা জুবায়ের রোমন ও শুভ হাসান প্রমুখ।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন