সারাদেশ
হিন্দু ধর্মাবলম্বীদের মহা-অষ্টমী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান রোকন ব্রহ্মপুত্র নদীর গুরুত্বপূর্ণ স্নান ঘাটগুলো পরিদর্শন করেছেন।
ময়মনসিংহে মহা-অষ্টমী উপলক্ষে সিটি কর্পোরেশনের ঘাট পরিদর্শন
আওলাদ রুবেল, ময়মনসিংহ
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
হিন্দু ধর্মাবলম্বীদের মহা-অষ্টমী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান রোকন ব্রহ্মপুত্র নদীর গুরুত্বপূর্ণ স্নান ঘাটগুলো পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে প্রশাসক কাচারী ঘাট, থানার ঘাটসহ শহরের উল্লেখযোগ্য স্নান ঘাটগুলো সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় তিনি ঘাটগুলোর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার বিষয়টি সরেজমিনে যাচাই করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং মহা-অষ্টমী উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রশাসক রোকন বলেন, “উৎসব উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”
১৬৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর