সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে চলন্ত ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের ফৌজদারহাট স্টেশনের কাছে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন প্রথমে ট্রেনটির পাওয়ার কারে লেগে পরবর্তীতে সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা স্টেশনের দুটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলরুটের আপ লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত করা হবে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন