সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও গণহত্যা দিবস পালিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ২৫ মার্চ শহীদ বুদ্ধিজীবী ও গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুরপাড়ে নির্মিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ প্রথমে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের “কালো রাতের” গণহত্যার স্মৃতিচারণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

বাদ জোহর জেলাব্যাপী ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

সেলিমুজ্জামান বলেন, “২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাংলাদেশের নিরস্ত্র জনগণের ওপর নৃশংস গণহত্যা চালিয়েছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আমাদের সকলের দায়িত্ব শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে রাষ্ট্র ও সমাজে সম্যক, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। এক ন্যায়ভিত্তিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন