সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে আলাদা ঘটনায় ২ জনের মৃত্যু, এলাকায় শোক

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর শোক।

মাদারীপুর পৌর শহরে নিখোঁজের একদিন পর রাজিন ইয়াসার সামি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি রাজিন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের দাবি, রাজিন বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।

অন্যদিকে, জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাকির শেখ (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সালিশে অংশ নিতে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বলে জানা গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শেখ জানান, এক ফল ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা শোনা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন