সর্বশেষ

সারাদেশ

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, চারজন আহত

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার চারজন নিহত ও চারজন আহত হয়েছে।

প্রথম দুর্ঘটনা লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুরে ঘটে। বালু বোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) এবং বাবুল (৩৫)। তারা তিনজনই দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা। লালপুর থানার ওসি মজিবর রহমান জানিয়েছেন, ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে। নিহতদের লাশ উদ্ধার করে থানা নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে, সিংড়া উপজেলায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়। গুরুদাসপুর উপজেলার চাচকৌড় বাজার এলাকার বাবলু মোল্লার ছেলে সেলিম মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সিংড়ায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন