সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, দুই অভিযুক্ত গ্রেপ্তার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (রাত ১১টা) দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। এর আগে একই দিন ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন দিঘীবরাব এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান এবং একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।

মামলার এজাহার সূত্রে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তরা হুমকি দেয়—তাদের কথা না মানলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে।

ঘটনার পর অভিযুক্তরা বাসা থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন