সর্বশেষ

সারাদেশ

ঈদের দ্বিতীয় দিনে নিজ জেলায় মির্জা ফখরুলের ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসে দলীয় নেতাকর্মী, শুভ্যানুধ্যায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে পৌঁছান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

মন্ত্রীর একান্ত সচিব মনিরুজ্জামান জানান, সোমবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকায় নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রী। পরে একই দিন দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে “ঠাকুরগাঁও জেলায় শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

এদিনই তিনি সৈয়দপুর হয়ে বিমানে ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন