সর্বশেষ

সারাদেশ

শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষকদের শোক ও স্মরণসভা 

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ৬ জন প্রয়াত শিক্ষকের শোক ও স্মরণসভা এবং স্মরণিকা "কীর্তিমান" এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান এমপি।

তিনি তার বক্তব্যে নিজ শিক্ষা প্রতিষ্ঠান শৈলকুপা কলেজের প্রয়াত শিক্ষকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন—শৈলকুপার শিক্ষাব্যবস্থাসহ শিল্প-সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কীর্তিমান শিক্ষকদের আদর্শ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত এবং প্রয়াত ৬ জন শিক্ষক (অধ্যাপক আলিম উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দীন, অধ্যাপক মসহাব উদ্দিন, অধ্যাপক লক্ষ্মীকান্ত দাস, অধ্যাপক মুন্সি আব্দুল ওয়াদুদ ও অধ্যাপক সদর উদ্দীন শিকদার) এর মৃত্যুতে শোক ও স্মরণসভা এবং স্মরণিকা "কীর্তিমান" এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে শৈলকুপা নাগরিক কমিটি।

২২ মার্চ, রবিবার সকাল ১০ টায় শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শৈলকূপা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এবং সদস্যসচিব ফিরোজ খাননুন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

শৈলকুপা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র বিশ্বাস,
শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান,
শৈলকুপা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ, আবেদ আলী, সদর উদ্দীন, বিমল সাহা।

স্মৃতিচারণ করেন—

সাবেক অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান,
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দীন,
সাবেক জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলম,
সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন,
যুগ্মসচিব গিয়াস উদ্দীন,
ডা. রেজাউল ইসলাম,
বিএনপি নেতা এটিএম শহিদুল ইসলাম বাবু,
মিজানুর রহমান বাবলু,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ,
সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার,
প্রভাষক হাবিবুল ইসলাম প্রমূখ।
এসময় প্রয়াত শিক্ষকদের পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষকদের স্মরণে আলমগীর অরণ্য সম্পাদিত স্মরণিকা "কীর্তিমান" এর মোড়ক উন্মোচন করা হয়।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন