সর্বশেষ

সারাদেশ

শহীদ ও পঙ্গুদের বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ২৪’র গণঅভ্যুত্থানে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে এবং এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের দেখভালের দায়িত্ব ও কর্তব্য সরকারের রয়েছে এবং তা যথাযথভাবে পালন করা হবে।

রোববার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি কমিটি গণতান্ত্রিকভাবে গঠিত হওয়া উচিত এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলও গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, “আমরা নিশ্চয়ই সেটাই চাই। তবে এর জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। আমি এ নিয়ে কাজ করছি।”

তিনি আরও জানান, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে সুপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরিকল্পনা অনুযায়ী আমরা সফলভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করতে পারবো।”

টাঙ্গাইল সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইল সার্কিট হাউজে পৌঁছালে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন