সর্বশেষ

সারাদেশ

ঈদযাত্রার শেষ সময়ে ঘরমুখো মানুষের ঢল, সড়ক-নৌপথে ভোগান্তি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক ও নৌপথে। মাত্র এক দিন পর, আগামী শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরছেন লাখো মানুষ।

প্রতিবছরের মতো এবারও কর্মজীবী মানুষজন ঝুঁকি নিয়েই লঞ্চ ও বাসে করে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। গত তিন থেকে চার দিন ধরেই ঈদযাত্রা শুরু হলেও শেষ সময়ে এসে ভিড় আরও বেড়েছে।

বরিশালগামী যাত্রীদের চাপ সবচেয়ে বেশি দেখা গেছে টার্মিনালগুলোতে। অনেকেই ঝালকাঠি, কুয়াকাটা, আমতলীসহ বিভিন্ন দূরবর্তী এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ফলে সড়ক ও নৌ—দুই পথেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিশেষ করে ঢাকা-বরিশাল ও কুয়াকাটা মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপের কারণে অনেক স্থানে ধীরগতিতে চলছে যান চলাচল। এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

অন্যদিকে ভোলাগামী নৌপথেও যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। ঘাটগুলোতে যাত্রীর তুলনায় অটোরিকশার সংখ্যা কম থাকায় গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

সব মিলিয়ে পথের নানা দুর্ভোগ উপেক্ষা করেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন