সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নসিমন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামে এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনের চালক সাব্বির হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন সকালে নসিমনে করে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এতে নসিমন চালক সাব্বির হোসেন গুরুতর আহত হন।

নিহত মনোয়ার হোসেন শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আকমল হোসেনের ছেলে।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
 

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন