সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় কৃষকদের ফসল বীমা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা চালুর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হন।

বুধবার (১৮ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

মন্ত্রী আরও বলেন, সরকারের প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির মূল ভিত্তি, তাই কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

মন্ত্রী আরও জানান, কৃষকদের জন্য প্রণোদনা, সহায়তা এবং ঋণ সুবিধা সহজীকরণের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ফসল বীমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসবে। এছাড়া দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং আগামী কয়েক মাসের চাহিদা পূরণ সম্ভব হবে।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা বিএনপি নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানের শেষে আমড়াতলী ইউনিয়নের ১,৮৭৯ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন