সর্বশেষ

সারাদেশ

চাঁদাবাজ ও মাদককারীদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ : খায়রুল কবির

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দলের নেতাকর্মীরা যদি চাঁদাবাজ, মাদক বা অন্য কোনো অপরাধে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকন এ কথা জানান। তিনি বলেন, বিএনপি সরকার সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। “কে কোন দলের, তা দেখব না, দেখব সে অপরাধী কি না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করে, তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে ২টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩৩৩ জন উপকারভোগীর মাঝে প্রতি জনকে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লাসহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকর্তা।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন