সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদ উপলক্ষে ১১ দিনের ছুটি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আগামী ঈদ উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে। বন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এই ছুটির ঘোষণা দিয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম জানান, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা শেষে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২৮ মার্চ থেকে স্থলপথে দেশের একমাত্র চার্তুদেশীয় এই বন্দর পুনরায় আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম শুরু করবে। তবে ঈদকালে বন্দরের ইমিগ্রেশন বিভাগ সাধারণ সময়মতো খোলা থাকবে এবং যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন