সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ইসমাইল মুন্সী (১৭) পানিতে ডুবে মারা গেছেন।

তার লাশ সোমবার (১৬ মার্চ) রাতে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে নাছিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুয়াইর গ্রামের দরগাহ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে ইসমাইল গোসল করতে যায়। গোসলের সময় ফুটবল আনতে গিয়ে সে পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা উদ্ধার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে বিকেলে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন, কিন্তু তারা সফল হননি। খবর পেয়ে ফরিদপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৫টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টা শেষে তারাও ইসমাইলকে উদ্ধার করতে পারেননি।

পরবর্তীতে, নদীর দরগাহ বাজার খেয়াঘাট এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ইসমাইল দুয়াইর গ্রামের আসাদ মুন্সীর ছেলে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন