সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরে অসহায় ও দুস্থ মানুষদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

এতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান উপস্থিত ছিলেন। তিনি সুবিধাভোগীদের মাঝে অর্থ বিতরণ করেন এবং এই উদ্যোগকে সরকারের মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে তুলে ধরেন। অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষদের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে।

সংসদ সদস্য তাজ উদ্দিন খান বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। আশা করি, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন