সর্বশেষ

সারাদেশ

ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামিকাল (১৮ মার্চ) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন পুলিশ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের (ওসি) রাশেদুজ্জামান জানিয়েছেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যেসব যাত্রী যাতায়াত করবে তাদের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির কারণে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টম হাউসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে সাময়িক বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হলে ভোমরা স্থলবন্দর তার স্বাভাবিক কার্যচাঞ্চল্যে ফিরে আসবে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন