সর্বশেষ

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে তেল সংকটে যানবাহন, অতিরিক্তি ভাড়া

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদ যাত্রায় নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে।

মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় এলেঙ্গাসহ কয়েকটি এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে।

এদিকে যাত্রীদের অভিযোগ, বাসভাড়া দ্বিগুণ পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এছাড়া জ্বালানি তেলের সংকটের কারণেও সড়কে যানবাহন কিছুটা কম চলাচল করছে বলে অভিযোগ যাত্রীদের।

সোমবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বেশি দেখা গেলেও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন অনেকাংশে ফাঁকা অবস্থায় চলাচল করছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আজ থেকে মোতায়েন করা হয়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় ২৩টি জেলার ৯৮টি রুটের পরিবহন চলাচল করে।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন