সারাদেশ
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
চাঁপাইনবাবগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দিচ্ছিল। খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে। এতে এলাকার কৃষি ও সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
১৭৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর