সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের বিড়ম্বনা কমাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফর।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরির দামপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী বাস কাউন্টারগুলোতে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয়।

যাত্রীবাহি বাসগুলোর সিটের মূল্য তালিকা ঠিক করা এবং যাত্রীদের যেন হয়রানি করা না হয়, তা নিশ্চিত করা হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

অভিযানে মূল্য তালিকা না থাকা সহ নানা অনিয়মের কারণে কয়েকটি বাস কাউন্টারকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। বেশ কয়েকটি কাউন্টারকে সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, ঈদে ঘরমুখী মানুষকে জিম্মি করে কেউ যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে এবং যাত্রীরা যাতে প্রতারিত না হয়, সেজন্য অভিযান অব্যহত থাকবে। যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন