সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছে পৃথক দুইটি অভিযান চালিয়ে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ১৭৬ বোতল উইনসেরেক্স কাশি সিরাপ এবং ৪৯ বোতল ইস্কুফ সিরাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানটি সোমবার (১৬ মার্চ) দুপুরে সম্পন্ন হয়।

গ্রেফতারকৃতরা হলেন: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নিসার আলীর ছেলে মোঃ আমান উল্লাহ (২১), একই উপজেলার মিজানুর রহমানের ছেলে মোঃ ইলিয়াস নূর (৩৪), শেখ আঃ হাকিমের ছেলে চালক শেখ আশিকুর রহমান (৩৫) এবং এমদাদুল হকের ছেলে মোঃ সামি উল্লাহ (৩২)।


র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি প্রাইভেটকারে করে মাদক সরাসরি ঢাকায় পাঠানোর একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজার কাছে র‌্যাবের একটি দল অবস্থান নেয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭৬ বোতল উইনসেরেক্স কাশি সিরাপ জব্দ করা হয়। প্রাইভেটকারে থাকা মোঃ আমান উল্লাহ, মোঃ ইলিয়াস নূর ও শেখ আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন পালিয়ে যায়।

অন্যদিকে, একই সময়ে একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে ঢাকায় ৪৯ বোতল ইস্কুফ সিরাপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মোঃ সামি উল্লাহকে ৪৯ বোতল সিরাপসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত দুটি পৃথক মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, “জিরো টলারেন্স” নীতির আওতায় তারা নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন