ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিয়োগের পর প্রিন্স এক প্রতিক্রিয়ায় বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করবো। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”
প্রিন্স আরও বলেন, “ময়মনসিংহ জেলা পরিষদ দেশের অন্যতম বৃহৎ জেলা পরিষদ। এটি মোট ১৩ উপজেলা, ১০ পৌরসভা এবং ১৪৭ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করাই আমার মূল লক্ষ্য।”
নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রিন্স।
২১৪ বার পড়া হয়েছে