সর্বশেষ

সারাদেশ

পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল নগরীতে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে আব্দুল বারেক হাজী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর পোর্ট রোডের পিয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে। আটকরা হলেন শুভ, কাওছার হোসেন, সুইটি বেগম ও মাকসুদা বেগম। এদের মধ্যে শুভ, কাওছার ও সুইটি ওই এলাকার ভাড়াটিয়া ইলিয়াছ হোসেনের সন্তান এবং মাকসুদা বেগম তার স্ত্রী।

নিহত আব্দুল বারেক হাজী বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী দাঁড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে একই বাড়ির দুই ভাড়াটিয়া পরিবারের নারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় আব্দুল বারেক হাজীর ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ইলিয়াছ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন