সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর শহরের কুঠিবাড়ি রেলওয়ে বস্তি ও বিভিন্ন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেজর রোকনুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বিভিন্ন আবাসিক হোটেল থেকে শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার ও রত্না বেগমসহ কয়েকজন নারীকে আটক করা হয়। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউসে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা। আদালত প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া লিটন হোসেন, শাকিল আলম ও শরিফ আবিদ হোসেন দিনারসহ মোট ২০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। আদালত তাদেরও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন