সর্বশেষ

সারাদেশ

মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিরকাদিম পৌরসভা সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এর সঙ্গে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

১৪ মার্চ (শনিবার) একই সভায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের শুভ উদ্বোধনও ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, মিরকাদিম পৌরসভা মোঃ মাসুদুর রহমান; জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী; প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিরকাদিম পৌরসভা ওমর ফারুক; এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা মিরকাদিম পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সাধারণ জনগণ যাতে দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আলোচনার শেষে পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের নির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণের বিষয়েও উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভা শেষে মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। একই সময়ে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খালখননের গুরুত্ব সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন