সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে রেজিস্ট্রিপাড়া এলাকায় অবস্থিত কসমেটিকস প্রতিষ্ঠান ব্লোমিং বিউটি বাই মুন-এ অভিযান চালানো হয়। সেখানে পণ্যের গায়ে বিদেশি ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে বিক্রি ও কাগজপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে থানাপাড়া এলাকার রমজান স্টোর-কে নির্ধারিত চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, যিনি জানিয়েছেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন