সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেলের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কলাপাড়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেলের প্রথম জানাজা শুক্রবার সকাল ১১টায় কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রাম কলাপাড়া উপজেলার বালিতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, জেলা দায়রা জজ মো. শহিদুল্লাহ, কলাপাড়া উপজেলা সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান, ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেনসহ স্থানীয় আইনজীবী ও বিভিন্ন সামাজিক, পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া চেয়ারম্যান অ্যাসোসিয়েশন, কলাপাড়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এবং বিভিন্ন উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন