সর্বশেষ

সারাদেশ

বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেতন ও বোনাস দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন শাখার কর্মীরা আজ তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন।

শহরের প্রধান সড়কগুলোতে ময়লার দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত হওয়ায় নগরবাসীর চাপে ও প্রশাসনের আশ্বাসে তারা স্বাভাবিক কাজে ফিরেছেন।

পরিচ্ছন্ন শাখার কর্মীরা জানান, "গত বছর আমরা ৩০ দিনের বেতন ও বোনাস পেয়েছিলাম, কিন্তু এ বছর তা প্রদানের বিষয়টি নিশ্চিত হয়নি। বোনাস দাবি করলে কর্মকর্তারা নিয়ম-নীতির সীমা উল্লেখ করতেন।"

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, "ডেইলি মজুরি ভিত্তিক কিছু কর্মচারী স্থায়ী কর্মচারীদের মত বোনাস ও সুবিধা দাবি করছেন। সরকারী পরিপত্র অনুযায়ী তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া মানবিক কারণে ১৪০০ শ্রমিককে ইফতারের জন্য ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে পূর্ণ বোনাস দিতে গেলে অডিটে আপত্তি আসে।"

বিভাগীয় কমিশনার ও ভারপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, "সরকারের নিয়মের বাইরে কিছু দেওয়া সম্ভব নয়। আমরা যতটুকু পারি দিয়েছি। তবে বিকেলে বৈঠকে বসে সমস্যার সমাধান খুঁজে নেওয়া হবে।"

পরবর্তীতে উভয় পক্ষের বৈঠকে আংশিক দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়।

নগরবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন সমস্যা দ্রুত সমাধান হয়ে জনদুর্ভোগ এড়ানো হবে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন