সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডা. সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহীনুর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. হোসেন রেজা, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম এবং জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের মাস। এই মাসে প্রত্যেক মুসলমানের শান্তি ও ন্যায়ের পথে চলা উচিত। কিন্তু দেশে শিশু ধর্ষণ, নারী ও বৃদ্ধ হত্যা সহ নানা ধরনের অপরাধ ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগ এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবন ব্যবস্থা না থাকার কারণেই সংযমের মাসেও এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

বক্তারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পাপাচারমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন