সর্বশেষ

সারাদেশ

হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার হিলি বাজারের মার্টিন চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে ইফতারের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং জেলা জামায়াতের সহ-সেক্রেটারি সাইদুর রহমান সৈকত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সহ-সভাপতি এরফান আলী, সাবেক উপজেলা জামায়াতের আমির মান্নান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এবং সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন