সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই সঙ্গে অপর পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৭ তারিখ দিবাগত রাতে ঝিনাইদহ বাস টার্মিনালে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর এবং ‘দ্য রেড জুলাই’-এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক একটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর এবং নেতা রাসেল হোসাইনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

তবে শুনানি শেষে আদালত ওই রিমান্ড আবেদন নামঞ্জুর করে পাঁচজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন