সর্বশেষ

সারাদেশ

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩

স্টাফ রিপোর্টার, পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় পূর্ব বিরোধের জেরে ইমরান হোসেন নামে এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই হেলাল উদ্দিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে পুলিশ নিহত ইমরানের মরদেহ উদ্ধার করে। নিহত ইমরান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের অটোভ্যান ভাড়া নেয় তার আপন চাচাতো ভাই হেলাল উদ্দিন। এ সময় সমুন ও এজাজুল মোল্লা নামের আরও দুই ব্যক্তি অটোভ্যানটির যাত্রী ছিল।

অটোভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে তারা। পরে রাত আনুমানিক ১০টার দিকে রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে ইমরানকে ফাঁস দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে ইমরানকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানতে পারেন, তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় বের হয়েছিল ইমরান। পরে পরিবার ও এলাকাবাসী ওই তিনজনকে খুঁজতে খুঁজতে ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে পৌঁছায়। সেখানে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে এলাকাবাসী তিনজনকে আটক করে চাটমোহরে নিয়ে আসে।

পরে স্বজন ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে ইমরানকে হত্যা করে শ্মশান এলাকায় ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার (১২ মার্চ) ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাটমোহর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন