সর্বশেষ

সারাদেশ

জ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনীর টহল জোরদার

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সমুদ্রসীমানায় থাকা জ্বালানি তেলবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

চট্টগ্রাম বন্দরের জলসীমানায় থাকা জ্বালানি তেলবাহী জাহাজগুলোকে ঘিরে নৌবাহিনীর সদস্যরা সমুদ্র এবং আকাশ পথে নিয়মিত টহল দিচ্ছেন। বৃহস্পতিবার নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

নৌবাহিনী জানায়, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানি বহনকারী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলএনজি, এলপিজি, ক্রুড অয়েলসহ বিভিন্ন জ্বালানি বহনকারী জাহাজের নিরাপদ চলাচল ও নোঙর নিশ্চিত করতে সমুদ্রপথে নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ১৩টি জ্বালানি তেলবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে ৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। আগামী দুইদিনে চট্টগ্রাম বন্দরে আরও দু’টি জাহাজ ভিড় করবে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকেও নজরদারি চালানো হচ্ছে।

বানৌজা “শহীদ দৌলত” এর অধিনায়ক লে. কমান্ডার মীর কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম বন্দরের জলসীমানায় থাকা এসব জ্বালানি তেলবাহী জাহাজে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সম্ভাব্য নাশকতা, জলদস্যুতা বা চোরাচালান প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে দেশের জ্বালানি তেল আমদানি ও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন