সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৬–২০২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচন কমিশনার এম. আর মিন্টু নতুন কমিটির নাম ঘোষণা করেন। নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সফি খান। সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক হিসেবে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও মো. নাজমুল হোসেন।

এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন এবং কার্যকরী সদস্য পদে দুইজন মনোনয়নপত্র জমা না দেওয়ায় ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মোট চারটি পদ শূন্য রয়েছে।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০