সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় হত্যার ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ও মামলার সাক্ষীদের পুলিশের সম্মুখে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে বুধবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মৃত ইদ্রিস খানের স্ত্রী আমেনা।

সংবাদ সম্মেলনে আমেনা জানান, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমান বহিষ্কৃত নেতা উইপি সদস্য মো. জহিরুল ইসলাম জহির ও তার সহযোগীরা গত ২৬ ফেব্রুয়ারি রাতে গরু চুরি সংক্রান্ত একটি পোস্টকে কেন্দ্র করে তার স্বামীকে তাদের অফিসে ডেকে নিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় ইদ্রিস খানকে বাড়িতে পাঠানো হয়। পরের দিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয় এবং ০২ মার্চ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মৃত্যু হয়।

পরবর্তীতে ০৩ মার্চ ইদ্রিস খানের চাচা আবু বক্কর কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগ, ৮ মার্চ পটুয়াখালী পুলিশ সুপার মামলার তদন্তে ইদ্রিস খানের বাড়িতে গেলে আসামী পক্ষের লোকজন তাদের দেখেই হুমকি দেন।

ইদ্রিস খানের বড় ছেলে পারভেজ বলেন, “মামলা হওয়ার পরও এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি। আমাদের জীবন ঝুঁকির মধ্যে আছে। দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।”

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারের জন্য প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

প্রধান অভিযুক্ত জহিরুল ইসলাম জহিরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন