সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মো. জয়নাল আবেদীন রিজভী। বিশেষ অতিথি ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সালাহ উদ্দিন সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল আমীন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ঈমান আলী মন্ডল এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান।

এ সময় স্থানীয় জনগণের দাবির মুখে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

পরে ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন