সর্বশেষ

সারাদেশ

কেরানীগঞ্জে ৩ পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী আটক

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী ফাহাদুল ইসলাম একলাস ও মনির হাওলাদারকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসনাবাদ সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক মামলার আসামি জরিফ মিয়া পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, পলাতক জরিফ মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন