সর্বশেষ

সারাদেশ

হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, আজিজার রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার এবং হাকিমপুর জামায়াতের আমির আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হিলি আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হুদা খান। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

৪১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন