সর্বশেষ

সারাদেশ

সিলেটে ‘কুড়িয়ে পাওয়া স্বর্ণ’ দেখিয়ে প্রতারণা, রিকশাচালক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে রিকশাচালকের ছদ্মবেশে নকল স্বর্ণের বারকে আসল বলে প্রদর্শন করে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে আলমগীর হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কদমতলী এলাকায় শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। রোববার (৮ মার্চ) বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি রিকশাচালকের ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষকে টার্গেট করে আসছিলেন। ইমিটেশনের নকল স্বর্ণের বারকে আসল হিসেবে দেখিয়ে কম দামে ‘কুড়িয়ে পাওয়া’ স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে তিনি বড় অংকের টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক প্রতারণার মামলা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে পুলিশের এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন