সর্বশেষ

সারাদেশ

জাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর করা হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদকে দেশের সব ধরনের জাতীয় সমস্যার সমাধানের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, এতদিন সংসদকে কেবল প্রাণবন্ত করার কথা বলা হলেও এখন সেই ধারণা পরিবর্তন করতে হবে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নির্দেশনায় সংসদের হুইপরা সংসদকে কার্যকর ও সক্রিয় করতে নিরলসভাবে কাজ করছেন।

নূরুল ইসলাম মনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও ফলপ্রসূ হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদের অন্যান্য হুইপ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন