সর্বশেষ

সারাদেশ

নড়াইলে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার দাবিতে নড়াইলে রবিবার (৮ মার্চ) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।

বেলা সাড়ে ১১টায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী চত্তর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের আহবায়ক সফিকুল আলম, খুচরা সার ব্যবসায়ী রেজাউল ইসলাম, মিনা মাহমুদুল হাসান তাপসসহ অনেকে। বক্তারা জানান, দেশে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং ভবিষ্যতে আলাদাভাবে অনুমোদিত খুচরা সার বিক্রেতা থাকবে না এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

তারা বলেন, “এই সিদ্ধান্তের ফলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো। দীর্ঘদিন ধরে খুচরা সার বিক্রি করে পরিবার পরিচালনা করছি। যদি অনুমোদিত বিক্রির কার্যক্রম স্থগিত থাকে, আমাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সার বিক্রেতারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন