সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার, যুবক আটক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৮ মার্চ) রাজশাহীর র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপতি গ্রামের বাসিন্দা আলী হোসেন (২৩)। তিনি একই এলাকার আব্দুর রবের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মালবাগডাঙ্গা সোনাপতি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আলী হোসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন আলী হোসেন। গ্রেপ্তারের পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন