সর্বশেষ

সারাদেশ

তাহেরপুরে দোয়া ও ইফতার মাহফিল, নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ-কে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি, সাবেক সদস্য সচিব, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলীয় নেতাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন