সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় তেল পাচার ঠেকাতে সীমান্তে তল্লাশি জোরদার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে সীমান্তে তল্লাশি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিশেষ করে বিবিরবাজার স্থলবন্দর এবং অন্যান্য সীমান্ত পয়েন্টে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও টহলদার দল। বিজিবি জানিয়েছে, সন্দেহজনক কোনো যানবাহন বা পণ্য চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক গাড়ি ও মোটরসাইকেল চালক তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন, আবার অনেক গ্রাহক তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

চকবাজার এলাকার নুরুল হুদা পাম্পের ম্যানেজার ইকবাল হোসেন জানান, সরকারি সীমা মানা না হওয়ায় সরবরাহ ঠিক রাখা কঠিন হচ্ছে। মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২ লিটার তেল দেওয়ার নিয়ম থাকলেও অনেকে একাধিকবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল নেন। অন্যদিকে, চালকরা অভিযোগ করেছেন, অনেক পাম্পে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে।

১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. বিল্লাল হোসেন জানান, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং প্রতিবেশী দেশ থেকে আসা ও যাওয়া সব যানবাহনের তেলের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে। তেল পাচারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন