সর্বশেষ

সারাদেশ

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের বৃদ্ধি দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।

শনিবার নারায়ণগঞ্জ শহরের লাভিস্টা রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, “দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে এবং অর্থনীতি এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমরা একটি বিকশিত অর্থনীতির পথে দেশকে এগিয়ে নেব। ব্যাংকখাতে মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং শিক্ষা, স্বাস্থ্যসহ সাধারণ মানুষের জীবনের মান উন্নত করা আমাদের মূল লক্ষ্য।”

নারায়ণগঞ্জের প্রসঙ্গেও তিনি বলেন, শহরটি শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও নাগরিক সুবিধার ক্ষেত্রে এখনও অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। তাই এই খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ এবং কাজী সেলিম প্রমুখ।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন