সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহানুর রহমান সুমন, রাসেল ও সজীব ফকিরের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিলে নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। পরে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

মঞ্চে বক্তব্য রাখেন কৃষক কুদ্দুস হাওলাদার, সান্টু হাওলাদার, মঞ্জু মুন্সী এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। তারা জানান, গত ২৫ মার্চ স্থানীয় কুমিড়মারা ও গুটাবাছা সরকারি খালে অবৈধভাবে মাছ শিকার করতে চাইলে চানমিয়া গাজী ও ইউনুচ গাজী ছোট ফাঁসের জাল ফেলে। ক্ষুব্ধ কৃষকরা জালটি ইউনিয়ন পরিষদে জমা দেন।

ঘটনাক্রমে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন, রাসেল ও সজীব স্থানীয় কৃষকদের পাশে দাঁড়ালে চানমিয়া গাজী তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। পুলিশ পরে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

বক্তারা অভিযোগের সঙ্গেই হুঁশিয়ারি দেন, অবিলম্বে নেতাদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

৩৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন