সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক জমি বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ

আশরাফুল ইসলাম,  চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মানিক রায়হান মুক্তা।

শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পারদিলালপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানিক রায়হান জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাজকেরা বেগমের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়ায় প্রতিপক্ষ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, গভীর রাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের চেষ্টা করা হয় এবং এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। তিনি দাবি করেন, এই ঘটনার মাধ্যমে বিষয়টিকে অন্য দিকে মোড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মানিক রায়হান বলেন, তার ওমরাহ পালনের একটি ছবি বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য শামসুল হক, ইয়াসিন আলী ও আজিজুল হকও উপস্থিত ছিলেন। মানিক রায়হান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে কার্যকর হস্তক্ষেপ নেওয়া হোক।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন