সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ সময় জাটকা ধরার অপরাধে জেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৭ জন জেলেকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে ২৫ হাজার মিটার কারেন্টজাল এবং ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান ও কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন। রাতেই জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের জরিমানা প্রদান করেন।

জব্দ করা কারেন্টজালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নৌকাগুলো কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে। আটক জেলেদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।

আটককৃতদের মধ্যে আক্তার হোসেন (৩৪), মো: কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো: বাচ্চু মিয়া (৩২), মো: নাজিম উদ্দিন (৩৯), মো: আজাদ (৪৫), মো: বারেক (২২), মো: শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো: নিয়ামত ভুঁইয়া (৪০), মো: মনির (৩৭) ও মো: সাগর (২৮)। অপ্রাপ্তবয়স্ক জেলেরা হলেন মো: রবিউল, মো: শুক্কুর, বিল্লাল হোসেন ও মো: জাহিদ।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন