সর্বশেষ

সারাদেশ

জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

হিলাল উদ্দিন শিপু, সিলেট
হিলাল উদ্দিন শিপু, সিলেট

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি পূর্বে হেরিং বন্ড পদ্ধতিতে সংস্কার করা হয়েছিল। সম্প্রতি সরকারি উদ্যোগে ওই এলাকায় মাটি কাটার কাজ শুরু হওয়ার পর থেকেই অজ্ঞাত ব্যক্তিরা সড়কের ইট খুলে নিয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ৬নং ওয়ার্ডের একটি সংযোগ সড়কে সরকারি বরাদ্দে ইট সলিংয়ের কাজ চলমান রয়েছে। তবে রাতের বেলায় প্রায় ১৫ লাখ টাকার ইট উধাও হয়ে যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তাদের আশঙ্কা, পরিকল্পিতভাবে সরকারি নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছে, যা উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তিনি বলেন, সরকারি অর্থে কেনা নির্মাণসামগ্রী লোপাট হলে উন্নয়ন প্রকল্প ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি অর্থের অপচয় ঘটবে।

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন